শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

আন্দরকিল্লায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
নগরের কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে পটিয়া উপজেলার এক যুবলীগ নেতা মো. মোর্শেদুল হক আকবরী (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে সদরঘাট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সন্ধিগ্ধ আসামি মো. মোর্শেদুল হক আকবরী পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক। তিনি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইল এলাকায় জলিল মেম্বারের বাড়ি মৃত আবদুল হকের ছেলে। বর্তমানে তিনি আন্দরকিল্লা এলাকায় মোজাহের ভবনের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সদরঘাট থানার মামলার ( যার নম্বর–১১) তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ৫০৫, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ The Explosive Substances Act, 1908–এর ৩/৪ ধারা এবং Special Powers Act, 1974–এর ১৫(৩) ধারায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত