শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

কক্সবাজারে সাম্প্রদায়িক নৈরাজ্য আর ভুল বুঝাবুঝি নেই : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক :  ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কক্সবাজারে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, ভুল বোঝাবুঝি নেই। এখানে মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়গাম ছড়িয়ে পড়বে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালিদ হোসেন বলেন, ‘মসজিদটিতে বহুমাত্রিক কর্মযজ্ঞ রয়েছে। এখানে একসাথে ১১ শ’ পুরুষ নামাজ আদায় করতে পারবেন। মহিলা ও শারীরিক, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও আলাদাভাবে অযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়াও গাড়ি পার্কিং, মৃত গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সাজানো হয়েছে ।

‘হজ্ব ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে করতে হবে। তিনদিনের মধ্যে এ টিকিট ইস্যু না করলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, ত্রিগুণ দাম বাড়িয়ে দিবেন এটা আর হবে না। এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরী করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সারাদেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে, সাড়ে তিন শ’ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত